আসছে হুয়াওয়ের ১০০ ওয়াট চার্জার

২ আগষ্ট, ২০২১ ০০:৫৫  
গত মাসে অনার ১০০ ওয়াট চার্জিং সুবিধাসহ অনার ৫০ প্রো এর ঘোষণা দেয়। এবার ব্র্যান্ডটির সাবেক মালিকানা প্রতিষ্ঠান হুয়াওয়ে ১০০ ওয়াটের চার্জার আনতে যাচ্ছে। চীনের পণ্য অনুমোদন সংস্থা থ্রিসি থেকে এই চার্জারটির সার্টিফিকেশন পেয়েছে হুয়াওয়ে। এইচডব্লিউ-২০০৫০০সি০০ মডেল কোডের এই চার্জারটি নিয়ে কবে হুয়াওয়ে নতুন ফোন উন্মোচন হতে পারে সেটি এখনও জানা যায়নি। তবে যেহেতু ১০০ ওয়াটের অ্যাডাপ্টরের জন্য থ্রিসি সার্টিফিকেশন লুফে নিতে পেরেছে, সেহেতু শিগগিরই এমন ডিভাইসের ঘোষণা আসতে পারে যে সর্বোচ্চ ১০০ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থন করে। চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটির সর্বশেষ বাজারে আসা হুয়াওয়ে পি৫০ এবং পি৫০ প্রো ডিভাইস সর্বোচ্চ ৬৬ ওয়াট চার্জিং প্রযুক্তির ছিলো। একইসাথে পি৫০ প্রো মডেলটি ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। এখন ১০০ ওয়াট চার্জিং সমর্থিত হুয়াওয়ে স্মার্টফোন দেখার অপেক্ষায় প্রযুক্তিবিশ্ব। ডিবিটেক/বিএমটি